লবণ

লবণ

লবণ: শুধু কি নিরপেক্ষ? নাকি এরও আছে ভিন্ন রূপ?

আমরা এতদিন জেনে এসেছি, এসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি বানায়। তাই আমাদের মনে হতেই পারে, লবণ মানেই বুঝি একদম শান্তশিষ্ট, নিরপেক্ষ (Neutral) একটা যৌগ।

কিন্তু উত্তরটা হলো: না! সব লবণ নিরপেক্ষ হয় না। কিছু লবণ আছে একটু রাগী (অম্লীয়), আবার কিছু লবণ আছে বেশ শান্ত (ক্ষারীয়)

তাহলে কীভাবে বুঝব কোনটা কেমন? চলো, একটা সুপার ট্রিক শিখে নিই!

লবণ চেনার সুপার ট্রিক: "বাবা-মা খোঁজার খেলা"

যেকোনো লবণকে দেখলেই আমরা তার "বাবা" (এসিড) আর "মা" (ক্ষার) কে খুঁজে বের করতে পারি। লবণটা ঠিক তার বাবা-মায়ের মতোই আচরণ করবে!

কীভাবে খুঁজব?
লবণের দুটি অংশ থাকে:

(+) পজিটিভ অংশ: এটা আসে ক্ষার থেকে (মা)।

(-) নেগেটিভ অংশ: এটা আসে এসিড থেকে (বাবা)।


লবণের প্রকারভেদ (বাবা-মায়ের শক্তির উপর ভিত্তি করে)

১. নিরপেক্ষ লবণ (Neutral Salt)

বাবা-মা: যখন শক্তিশালী এসিড আর শক্তিশালী ক্ষার মিলে লবণ তৈরি করে।

আচরণ: এখানে বাবা আর মা দুজনেরই শক্তি সমান, তাই কেউ কারো ওপর প্রভাব খাটাতে পারে না। ফলে, তাদের সন্তান (লবণ) হয় একদম নিরপেক্ষ। এর pH হয়

উদাহরণ: NaCl (খাবার লবণ)

২. অম্লধর্মী লবণ (Acidic Salt)

বাবা-মা: যখন শক্তিশালী এসিড আর দুর্বল ক্ষার মিলে লবণ তৈরি করে।

আচরণ: এখানে বাবা (এসিড) বেশি শক্তিশালী, তাই তার প্রভাবই বেশি থাকবে। ফলে, লবণটি হবে অম্লধর্মী বা রাগী। এর pH হয় ৭ এর কম

উদাহরণ: NH₄NO₃ (অ্যামোনিয়াম নাইট্রেট)

আরও উদাহরণ: (NH₄)₂SO₄, FeCl₃, Zn(NO₃)₂

৩. ক্ষারধর্মী লবণ (Basic/Alkaline Salt)

বাবা-মা: যখন দুর্বল এসিড আর শক্তিশালী ক্ষার মিলে লবণ তৈরি করে।

আচরণ: এখানে মা (ক্ষার) বেশি শক্তিশালী, তাই তার শান্ত স্বভাবটাই লবণের মধ্যে প্রকাশ পাবে। ফলে, লবণটি হবে ক্ষারধর্মী বা শান্ত। এর pH হয় ৭ এর বেশি

উদাহরণ: CH₃COONa (সোডিয়াম অ্যাসিটেট)

আরও উদাহরণ: Na₂CO₃ (সোডা অ্যাশ)


💡 এক লাইনে মনে রাখো:

"মারামারিতে যে জিতবে, অর্থাৎ যে শক্তিশালী (Strong) হবে, লবণ তার মতোই আচরণ করবে!"

অর্থাৎ, জোর যার মুল্লুক তার।

Powered by Forestry.md